Page Nav

HIDE

শিরোনাম:

latest

আনন্দের মিছিল

 আনন্দের মিছিল হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির  ভোরবেলাতে ঘুম ভেঙে যায় নতুন জামার গন্ধে, মনটা আমার নেচে ওঠে ঈদের মধুর ছন্দে। বাবার সাথে...

 আনন্দের মিছিল

হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির 


ভোরবেলাতে ঘুম ভেঙে যায় নতুন জামার গন্ধে,

মনটা আমার নেচে ওঠে ঈদের মধুর ছন্দে।

বাবার সাথে ঈদগাহেতে যাওয়ার ছিল তাড়া,

খুশিতে আজ মাতোয়ারা গোটা পাড়া-পড়শি।


পাড়াতে সব মেতে ওঠে নামাজ শেষে মিলনে,

কোলাকুলির তৃপ্তি জাগে প্রতিটি এই মনে।

সেমাই পায়েস মিষ্টি মুখে জমত আড্ডা ভারি,

সেলামি পেতে ছোটদের দল করত তাড়াতাড়ি।


তাড়াহুড়োয় মেলায় গিয়ে নাগরদোলায় ঘোরা,

শৈশবের সেই দিনগুলো যে স্মৃতি দিয়ে মোড়া।

বিকেল বেলা মাঠে গিয়ে বন্ধুদের সেই ডাক,

মিলেমিশে থাকার নেশা অটুট চিরকাল থাক।


থাকুক জেগে সবার মনে খুশির এই মিছিল,

দূর হয়ে যাক মনের যত বিভেদ আর প্রাচীল।

শান্তি আসুক ধরায় এবার প্রতিটি এই ক্ষণে,

বন্ধুত্বের এই বন্ধন জাগুক সবার প্রাণে।

কোন মন্তব্য নেই

A Samam