Page Nav

HIDE

শিরোনাম:

latest

বিদায় মাহে রমাদান

বিদায় মাহে রমাদান হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির  বিদায় মাহে রমাদান রহমতের মাস, গুটিয়ে তোমার রহমতের চাদর,  শেষ করো বাস। ঝরেছিলো রহমত ত...

বিদায় মাহে রমাদান



হাফেজ মুসান্নিফ আব্দুল্লাহ মুসাব্বির 

বিদায় মাহে রমাদান রহমতের মাস,
গুটিয়ে তোমার রহমতের চাদর, 
শেষ করো বাস।

ঝরেছিলো রহমত তোমার প্রথম দশকে,
মাগফিরাতের বাতাস বইলো পরের দশকে।
নাজাতের আসমানে ডানা মেললো শেষ দশক,
গুনাহ মাফের আশায় কাঁদে রোজাদার লোক।

সারাদিন রোজা রেখে ইবাদতে নিমগ্ন
আল্লাহর নৈকট্য পাওয়ার আশায়, 
মনটা সদায় সজাগ।

লাইলাতুল কদরের রাতে জাগো জাগো সব,
ক্ষমার দরজা খোলা আছে ডাকো ডাকো রব।

বিদায় মাহে রমাদান ত্যাগের প্রতীক
শিক্ষা দিয়ে গেলে আমাদের সৎ পথে চলতে সঠিক।
ঈদের চাঁদ হাসছে আকাশে খুশির বারতা নিয়ে,
রমাদানের শিক্ষা থাকুক আমলগুলো সাথে করে।

কোন মন্তব্য নেই

A Samam